কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। এ সময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা এবং টার্ন আউট (সাজসজ্জা ও পোশাক-পরিচ্ছদ) পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার। এ সময় যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনসেবার মান আরও উন্নত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও আন্তরিক, দক্ষ ও জনবান্ধব হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















