ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিন-রাত চলছে উন্নয়নকাজ, গুণগত মান নিশ্চিতে মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসন ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার আহ্বান কুমিল্লায় দুই দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেফতার ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত  আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য : পানি সম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫ জন, অভিভাবকের জিম্মায় ১১৫৯ জন বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ভোট যুদ্ধে এগিয়ে সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন

ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে উচ্চ শব্দ উৎপন্নকারী ও ক্ষতিকর হাহড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করা হয়।

আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ :৩০ থেকে ১ : ৩০ টা পর্যন্ত জেলার সদর উপজেলার রহমতপুর বাইপাস ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে মোবাইল কোট অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি যানবাহনকে শব্দদূষণের অপরাধে মোট ৩৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। হাইড্রলিক হর্ণ ব্যবহারের বিষয়ে বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শাহিন আলম। এছাড়া উক্ত মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন ময়মনসিংহ জেলা পুলিশ লাইনের একদল চৌকস ও দক্ষ পুলিশ টিম।

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক এরূপ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত 

আপডেট সময় : ০৬:২০:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬