প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে গাছে মোটরসাইকেলের ধাক্কায় ২ মাদরাসা ছাত্রের প্রাণহানি
- আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রাখা অ্যাম্বুলেন্স।
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র মৃত্যুর খবর পাওয়া গেছে । এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র।বৃহস্পতিবার ১২ নভেম্বর সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ছাত্র। বিবরণে প্রকাশ প্রাইভেট পড়া শেষে দুই বন্ধু বাড়ি ফেরার পথে দুর্ঘটনার পতিত হয়েছে। তারা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ও ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। অপর আহত ছাত্রের নাম রাব্বি (১৬)। সে সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেল যোগে বাড়ির যাচ্ছিল ওই তিন বন্ধু।
পথে সাহাপাড়া এলাকায় মোড় ঘোরার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে তাদের সজোরে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে থেকে স্থানীয়রা।
পরে তাদের উদ্ধার করে তৎক্ষণাৎ বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহত রাব্বিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলে শত শত পুরুষ মহিলা শিশুসহ দুই ছাত্রের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।



















