শিরোনাম :
রাজিবপুরে ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি পঞ্চগড়ে মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বরগুনায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা পঞ্চগড়ে সাইকেলে তুলে শিশুকে কলা বাগানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা ঐতিহ্যবাহী চামরদানী ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা এম শহীদ কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন মধ্যনগর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার তারুণ্যের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ: ড. চৌধুরী সায়মা ফেরদৌস মধ্যনগর উপজেলাবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী চামরদানী ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা এম শহীদ

Reporter Name
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহ্যবাহী চামরদানী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা, ন্যায় বিচারক ও তরুণ প্রজন্মের আইকন এম শহীদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। চামরদানী ইউনিয়নের প্রতিটি পরিবার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করুক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

এ সময় এম শহীদ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তিনি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ থেকে দূরে থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930