ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮০ আমতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২ উদ্বোধন পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ

গাজীপুরে আচরণ বিধি লঙ্ঘন, ৭ জনের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২ মে ২০১৮ ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীসহ সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা বুধবার এ দণ্ড দেন।

গাজীপরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ৩৯ নম্বর ওয়ার্ডে চালিয়ে দেয়ালে স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেনকে তিন হাজার টাকা, শাহিন আলম মৃধাকে পাঁচ হাজার টাকা এবং ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের এক কর্মীকে চার হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।

এছাড়া কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. শামসুজ্জোহা দেয়ালে পোস্টার ও বড় ব্যানার লাগানোর কারণে কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, ৪ নম্বর ওয়ার্ডের এক প্রার্থীর পক্ষে একাধিক মাইক ব্যবহার করে পাশের ওয়ার্ডে মাইকিং করার দায়ে কর্মী রানাকে দুই হাজার টাকা, দুইটি মাইক ব্যবহার করে মাইকিং করার অপরাধে কাউন্সির প্রার্থী মো. সাইজুদ্দিন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :