ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ণ, রবিবার, ৩১ মে ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবধনা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  শনিবার ৩০ তারিখ সন্ধ্যা ৭ টার সময় প্রগতির সংঘের সভাপতি মামুনের রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ ও বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শওকাত আলী, বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ছিলেন সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, ছিলেন দেবীনগর বিএনপির সভাপতি জনাব সাদিকুল ইসলামসহ দেবীনগর প্রগতি সংঘের সকল সদস্য বিন্দু শিক্ষার্থীবৃন্দ অভিভাবকসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

প্রতিবছরের ন্যায় এবারো ২০২৬ সালে দেবীনগর প্রগতি সংঘের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি তে ৪৩ জন, ২০২৫-২৬ সালে হাফেজ হাফেজা ১৬ জন শিক্ষার্থী ও পাবলিক বিশ্ববিদ্যালয় ২০০২৫ সালে ১২ শিক্ষার্থী উত্তীর্ণ হাওয়াই ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হারুনুর রশিদ বলেন, “দেবীনগর প্রগতি সংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, বনায়ন, খেলাধুলাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও আমি তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।”তিনি আরও বলেন, “প্রগতি সংঘ আরও উদ্যম ও নিষ্ঠার সঙ্গে সমাজ উন্নয়নে কাজ করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।”অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :