ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

‎ডিবি পুলিশের অভিযানে ভারতীয় জিরা-ফুসকাসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ‎সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ও ফুসকাসহ একজনকে আটক করা হয়েছে। ২৫ মে রোজ সোমবার বোর সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হযরত আলীর নির্দেশনায় এসআই সাব্বির আহমেদ, এসআই মাহমুদুল হক, এসআই খাদেম, এসআই রাশেদসহ ডিবি পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

এ সময় সদর থানাধীন ওয়েজখালি পয়েন্ট থেকে একটি ট্রাক ভর্তি ৫ টন ভারতীয় ফুসকা ও ২১০ কেজি ভারতীয় জিরাসহপ্রায় অর্ধ কোটি টাকার মালামালসহ একজনকে আটক করেন। পরে আটককৃত আসামীকে এবং ট্রাক ভর্তি ভারতীয় পণ্যসহ জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ডিবি পুলিশ। ভারতীয় চোরাকারবারি আসামির নাম সোহাগ,তার পিতার নাম: কামাল হোসেন, সে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার বাসিন্দা।

জানা যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বর্ডার এলাকা থেকে ভারতীয় পণ্য জিরা ফুসকা ট্রাকে লোড করে নিয়ে যাওয়ার সময় ভারতীয় পণ্যসহ তাকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :