ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বালুখালী ক্যাম্পে দুই হত্যাকাণ্ডের পর আত্মগোপনে রফিক, অভিযোগের তীর নানা অপকর্মের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:০১ অপরাহ্ণ, শনিবার, ৯ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ এ সাম্প্রতিক দুই হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা রফিক নামে এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ৬ ও ৭ মে ক্যাম্পে সংঘটিত পৃথক দুই হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।অভিযোগ রয়েছে, রফিক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থেকে নানা অপকর্ম চালিয়ে আসছিলেন।

টাকার বিনিময়ে স্থানীয় বাংলাদেশি নাগরিকদের জন্য অবৈধভাবে রোহিঙ্গা পরিচয়পত্র তৈরি করে দেওয়ার তথ্য রয়েছে। পাশাপাশি উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে সিগারেট বিক্রিসহ নানা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর নিজের অপকর্ম আড়াল করতে গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তারা।

জানা যায়, অভিযুক্ত রফিক বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ এর বাসিন্দা এবং তিনি সৈয়দুর রহমানের ছেলে।
বর্তমানে টেকনাফ শাহপরীর দ্বীপে অবস্থান করছে বলে জানা গেছে।

আসছে……..

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :