ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ  ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান চরফ্যাশন উপজেলা সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট

ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তেঁতুলিয়ায় ১১১টি প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকার অনুদান বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তেঁতুলিয়ায় ১১১টি প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকার অনুদান বিতরণ।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষ থেকে তেঁতুলিয়া উপজেলার ১১১টি ধর্মীয় (মসজিদ ও মন্দির) এবং শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ২ কোটি ৯৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর প্রধান এবং জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম,সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দল সভাপতি তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া,,৩নং বিএনপি’র তাজউদ্দীন, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রাসেদ সরকার,৩নং সদর তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনুদানপ্রাপ্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার ধর্মীয় ও শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের এই অনুদান অনন্য ভূমিকা রাখবে। তারা এই মহতী উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :