ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৪০ অপরাহ্ণ, রবিবার, ৩১ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কেয়াইন বাইতুল আমান জামে মসজিদে মসজিদের আয়ের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে মুসল্লিদের উপস্থিতিতে মনজুর হোসেন সেন্টু ও সাতকাদ হোসেন রকির মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে জুমার নামাজ শেষে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে সাতকাদ হোসেন রকির চোখের চশমা ভেঙে যায় এবং তিনি আহত হন বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সুষ্ঠু সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মনজুর হোসেন সেন্টুর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি এমপি সাহেবের বাসায় আছি।”

ঘটনার সত্যতা ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :