ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজিবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় প্রতিবাদী মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:০৯ অপরাহ্ণ, সোমবার, ১১ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‎মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা এ দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার ১১ মে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‎মানববন্ধনে বিভিন্ন ওষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত অভিযানে বহু প্রতিনিধিকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন গণমাধ্যমে তাদের ‘দালাল’ আখ্যা দেয়া হয়, যা তাদের পেশাগত মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

‎বক্তারা আরও বলেন, চিকিৎসকদের কাছে ওষধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও হালনাগাদ তথ্য পৌঁছে দিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের প্রতি অপমানজনক আচরণ ও হয়রানি বন্ধ করা জরুরি।

‎এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) রাজিবপুর শাখার সভাপতি মো. জয়েন উদ্দীন। তিনি বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়। আমরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। আমাদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

‎আরও বক্তব্য দেন ফারিয়া রাজিবপুর শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি ১৫ দিন কাজ বন্ধ রাখি, তাহলে ওষধ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেয়া হতে পারে।

‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে পেশাগত মর্যাদা রক্ষা, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজিবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় প্রতিবাদী মানববন্ধন

আপডেট সময় : ১১:১৩:০৯ অপরাহ্ণ, সোমবার, ১১ মে ২০২৬