ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২৪ অপরাহ্ণ, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে “মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা”। জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুধবার ৩ জুন বিকেল ৪টায় সারওয়ার জাহান লিটনের একক উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করে । আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন, চাঁপাই চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু প্রমুখ। প্রধান অতিথি গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদকবিরোধী কর্মকাণ্ডে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। এদিকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সারওয়ার জাহান লিটন। সম্প্রতি ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি অনুষ্ঠানে গান পরিবেশন করতে এসে তিনি উপস্থিত সবাইকে এই মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সরওয়ার জাহান লিটনের গান উপভোগ করতে এবং প্রিয় হরিমোহন স্কুল মাঠে একটি প্রাণবন্ত সন্ধ্যা কাটাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
মাদকমুক্ত, সচেতন ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। “আমি আসছি, আপনি আসবেন তো?”—এই আহ্বান এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :