ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে ১০৭৭ কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ২৮ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : সারাদেশের মতো পঞ্চগড় জেলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার ২৮ জুন সকাল ৯টায় পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবু সাইম।

এছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পঞ্চগড় জেলার ৫ টি উপজেলায় ১ লাখ ৭১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকল অভিভাবকের প্রতি নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

উদ্বোধনের পর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, স্বাস্থ্য বিভাগের কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকেরা বয়স যাচাই করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন। শিশুদের সঙ্গে আসা অভিভাবকদেরও ছিল স্বত:স্ফূর্ত উপস্থিতি।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর জানান, উপজেলার ২৪১ টি কেন্দ্রে একযোগে ভিটামিন-এ ক্যাপসুল বয়স ভেদে খাওয়ানো হচ্ছে। কোন শিশু যেন এই সেবা থেকে বাদ না পরে, সেই জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা মিজানুর রহমান প্রতিবেদককে বলেন, জেলায় ১০৭৭ টি কেন্দ্রে একযোগে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রংয়ের (২ লাখ আইইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলায় প্রায় শতভাগ শিশু ক্যাম্পেইন এ অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে ১০৭৭ কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

আপডেট সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ণ, রবিবার, ২৮ জুন ২০২৬