ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

মাভাবিপ্রবিতে টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে AI-এর ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ণ, রবিবার, ১৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘AI in Textile and Fashion Industry’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সেমিনার কক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (TEAA) এবং টেক্সটাইল ক্লাবের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. শরিফুর রহমান রাকেশ এবং সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উৎপাদন ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ, বাজার বিশ্লেষণ এবং ফ্যাশন ডিজাইনে AI-এর ব্যবহার শিল্পখাতকে আরও দক্ষ, প্রতিযোগিতামূলক ও টেকসই করে তুলছে।

তিনি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সমর্থন দেবে বলেও উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকী বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগকে যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিভাগটি দেশের অন্যতম আধুনিক ও অগ্রসর বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে বক্তারা টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমাত্রিক ব্যবহার, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন অপটিমাইজেশন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাইসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, সেমিনারটি অংশগ্রহণকারীদের মধ্যে প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে নতুন ধারণা ও আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :