ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যাম ভবনে থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দাতিয়াপাড়া ইউনাইটেড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ তেঁতুলিয়া প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতিকে আলেম-ওলামাদের সংবর্ধনা পঞ্চগড় থেকে বিশ্বমঞ্চে, শেষ হলো দুই দিনের ছায়া জাতিসংঘ সম্মেলন গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০ তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ

পঞ্চগড়ে বাপার পরিবেশ দূষণ ও প্রতিকার বিষয়ে আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মকবুলার রহমান ডায়াবেটিক সমিতির দ্বিতীয় তলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র আয়োজনে ‘পরিবেশ দূষণ ও প্রতিকার ‘ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার ৫ জুন সকালে বাপা’র পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সভাপতি এডভোকেট একেএম আনোয়ারুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপা’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহসভাপতি কাজী মকছেদুর রহমান, এড. মনোয়ার হোসেন হানিফ, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম আকাশ, রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা আলোচনায় পঞ্চগড় জেলার পরিবেশ বিধ্বংসী সকল বিষয় চিহ্নিত করে প্রতিকারের উপায় হিসেবে আগামী এক বছরের জন্য একটি কর্মপদ্ধতি প্রণয়নের জোর দাবী করেন।
বক্তারা বলেন, সমতল ভূমি হিসেবে পরিচিত পঞ্চগড় জেলা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে পানি ধরে রাখা কঠিন। তার উপর ক্ষতিকর ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তলন করায় পানি প্রবাহ দ্রুত নিচে নেমে যাচ্ছে। বিগত সময় আন্দোলনের মধ্য দিয়ে ড্রেজার মেশিন বন্ধ থাকলেও বর্তমানে একটি চক্র পুনরায় ড্রেজার পরিচালিত করছে যা বন্ধ করতে না পারলে কৃষি উৎপাদনে সেচ ব্যবস্থা সহ সুপেয় পানির মারাত্মক সংকট তৈরি হবে।
বক্তারা আরও বলেন, কৃষি জমির উপরিভাগ কেটে মাটি পুড়িয়ে অস্বাস্থ্যকর উপায়ে ইট তৈরী হচ্ছে যা ভবিষ্যৎ কৃষি সক্ষমতাকে পঞ্চগড় জেলায় নিশ্চিত হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এছাড়াও আবাসিক এলাকায় অনুমোদন হীন ইটভাটা গুলো গাছপালাকে উৎপাদন হীন করা সহ মানুষের নৈমিত্তিক নতুন রোগবালাই সৃষ্টিতে ক্ষতিকর ভূমিকা পালন করছে বলেও সভায় জানানো হয়।
সভা থেকে, আবাসিক এলাকায় ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু তদারকি, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, মাঝারি ও ভারী শিল্প কারখানার বজ্য পরিচ্ছন্নতা এবং দূষিত ক্যামিকেল ব্যবহার রোধ, নদীর প্রবাহ ও মৎস ব্যবস্থাপনার সুষ্ঠু তদারকি, ইউক্যালিপটাস গাছ ছাটাইকরণ সহ পরিবেশ বিনষ্টকারী এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, আমরা পরিবেশ রক্ষায় কাজ করতে প্রস্তুত, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাবে কিছু করা যায়না। আপনাদের বক্তব্য গুলো শুনে ভালো লাগলো, আমরাও চেষ্টা করছি। আপনারা এগিয়ে আসেন তারপর আমরা পদক্ষেপ নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :