ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা প্রেসক্লাব সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক সম্পাদক জীবন, মোহাম্মদ শাহ্ আলম শফি অর্থ সম্পাদক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৩০শে জুলাই দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ প্রচারণা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

নির্বাচন কমিশন জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মোহাম্মদ আলমগীর খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।

ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান পেয়েছেন ৩০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবীর জীবন ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা মুন্সী পেয়েছেন ১৪ ভোট।

এছাড়া, সহ সভাপতির দুইটি পদে তাওহীদ হোসেন মিঠু ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সমান ৪২ ভোট পেয়ে ১ম সিনিয়র সহ সভাপতি হয়েছেন সাদিক হোসেন মামুন এবং ২য় সিনিয়র সহ সভাপতি হয়েছেন তাওহীদ হোসেন (মিঠু)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসাইন আকাইদ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহার উদ্দিন রায়হান পেয়েছেন ২৭ ভোট।

অর্থ সম্পাদক পদে শাহআলম শফি ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুর রহমান পেয়েছেন ২৯ ভোট।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আসিফ হোসেন মান্না ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেকবর হোসেন পেয়েছেন ২৮ ভোট।

সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ২৮ ভোট।

নির্বাহী সদস্য পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন।তাদের মধ্যে জাকারিয়া মানিক পেয়েছেন ৫৫ ভোট, রফিকুল ইসলাম খোকন ৫১ ভোট, ইয়াসমিন রীমা ৪৯ ভোট, খালেদ সাইফুল্লাহ ৪৪ ভোট এবং আনোয়ার হোসেন ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর প্রেসক্লাব প্রাঙ্গণে বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকর্মী সাংবাদিকরা।

এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। নবনির্বাচিত নেতারা কুমিল্লা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল, পেশাদার ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :