ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:১০ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের আমবাড়ি বাজারে (সুরমা নদীর) তীর সংলগ্ন গত বছরের অক্ষত বেরীবাঁধ কেটে মানুষ যাতায়াতের রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আমবাড়ি বাজারের প্রভাবশালী ব্যবসায়ি কৃপা সিন্ধু রায় বানুর বিরুদ্ধে।

জানা যায়, মান্নারগাও ইউনিয়নের মান্নারগাও বাজারে অর্ধশত কোটি টাকার বৈরীবাধ কেটে এবং চলাচলের রাস্তা বন্ধ করে নিরবে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন কৃপা সিন্ধু রায় বানু।

রবিবার সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় একটি প্রভাবশালী ভূমি খেকো সিন্ডিকেট চক্র সরকারি বাঁধ কেটে ভবন নির্মাণের ফলে ঝুঁকিপূর্ণ হচ্ছে অর্ধশতকোটি টাকার বৈরীবাধ।

আমবাড়ি বাজারের চিকিৎসক অমিয় বাবু বলেন, বিগত কয়েক বছর পূর্বে সুরমা নদীর বেদখলকৃত ভূমি উদ্ধারের সময় কৃপা সিন্ধু রায় বানুর অবৈধ দখলীয় ভূমি সরকারি ভাবে উচ্ছেদ করার পর সেখানে বৈরীবাধ নিমাণ করেছে পানি উন্নয়ন বোর্ড।

কিন্তু বর্তমানে সেখানে অবৈধভাবে ভবন নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষুভের সৃষ্টি হচ্ছে। এই ভবন নির্মাণকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশংকা রয়েছে। যেভাবে বাঁধ কাটা হচ্ছে সামান্য বৃষ্টিপাত হলেই ঝুঁকিতে পড়বে আমবাড়ি বাজার সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

মানারগাঁও ইউপি চেয়ারম্যান মো ইজ্জত আলী বলেন, আমি সরেজমিন গিয়ে দেখে এসেছি নিমার্ণ কাজ চলছে। তবে এই ভূমি সরকারি না মালিকানা ভূমি জরিপ করলেই বের হয়ে কে এই জমির বৈধ মালিক।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক বলেন, বাঁধ কেটে ভবন নির্মাণের কাজ চলছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে দ্রুত আইন গত ব্যবস্থা নেয়ার জন্য এসও সাহেবকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :