ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিক দেখে তাড়াহুড়ো করে ইট সরালো ঠিকাদারের লোকজন সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

তেঁতুলিয়ায় পূবালী ব্যাংক উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি :  ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।

নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার ১৪ জুলাই সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় পূবালী ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ রবিউল ইসলাম, ক্যাশলেস ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া পূবালী ব্যাংক উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইউএও সাবরিনা আফরিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জীবন ইসলাম,তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লাইছুর রহমান, স্থানীয় রাজনৈতিক , ব্যবসায়ী ও পেশাজীবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ পুবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি তেঁতুলিয়ায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই।

বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই অ্যাপ ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন, যা নগদ অর্থ বহনের ঝুঁকি কমাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :