ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০ তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

দাউদকান্দিতে মোহনা টিভির কার্যালয়ে লুটের প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:২১ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে হামলা, মালামাল লুট ও অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

১২ই জুলাই রবিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এ সময় বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হামলা ও লুটের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাংবাদিক ওমর ফারুকী তাপস, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল ওয়ানের দিল রুবাইয়াত সৌরভী, যমুনা টেলিভিশনের খোকন চৌধুরী, দেশ টিভির সুমন কবির ভূঁইয়া, এসএ টেলিভিশনের রফিকুল ইসলাম, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন, জিটিভির মহিউদ্দিন ভূঁইয়া, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গত ৬ জুলাই দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহাব উদ্দিনের কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা দিনের বেলায় চারটি ভ্যানে করে অফিসের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে তারা অফিসে তালা ঝুলিয়ে দেয়।

তারা বলেন, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও লুটের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি। সাংবাদিকরা যেন নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা জরুরি।

সমাবেশ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :