ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০ তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস ও সম্পাদক রাসেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : বরগুনা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল হাওলাদার।

বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে বরগুনা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদার। প্রধান নির্বাচন কমিশনার গোবিন্দ চন্দ্র মালাকার সভা সঞ্চালনা ও কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন।

সভা শেষে শহরের হোটেল বে-অব-বেঙ্গল-এ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সাজিবুল ইসলাম, সহসভাপতি রাশেদ আহমেদ বশির ও মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইসতি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিসুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আরিফুর রহমান খান, দপ্তর সম্পাদক রিপন মালী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মহিবুল্লাহ কিরণ, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ মনীজা, সাংস্কৃতিক সম্পাদক শাওন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহাদী হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদার, গোবিন্দ চন্দ্র মালাকার, সোহেল তানভীর এবং মাহাবুবুল আলম মান্নু।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :