ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় পাশে দাড়ালেন তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল প্রতিনিধি : বিরল চর্ম রোগে আক্রান্ত এক এতিম শিশুর পাশে দাড়ালেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ‘প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসাইদ মাগুনিয়া চওনা গ্রামের ১০ বছর বয়সী শিশু সালাম হোসেন চার বছর আগে বিরল চর্মরোগে আক্রান্ত হয়। ফলে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। শিশুর মা স্বামী পরিত্যক্তা সালমা খাতুন জানান, তিনি অন্যের বাড়িতে ঝিঁ এর কাজ করে পেট চালান। একমাত্র সন্তান সালাম দুরারোগ্য ছোঁয়াচে চর্ম রোগে আক্রান্ত হওয়ায় স্কুল কতৃপক্ষের অনুরোধে তার ক্লাসে যাওয়া বন্ধ হয়ে যায়। অর্থকষ্টে থাকায় ঘাটাইল উপজেলা হাসপাতালসহ স্থানীয়ভাবে বেশ কয়েকজন ডাক্তারকে দেখানো হয়। কিন্তু এতে তার রোগের উপশম হয়নি। দিন দিন তার অবস্থা কাহিল হয়ে পড়ে। এমতাবস্থায় অসহায় বাচ্চাটির পাশে দাড়ান ঘাটাইল উপজেলাস্থ প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গত সোমবার সংস্থার নেতৃবৃন্দ শিশুটির উন্নততর চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যদের নগদ দুই লক্ষ দশ হাজার টাকা তুলে দেন। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নাসির উদ্দীন জানান, মানবিক কারণে তারা এ পরিবারের পাশে দাড়িয়েছেন। দুুঃস্থ, বিত্তহীন ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য তারা বরাবরই এ ধরনের মানবিক সহায়তা দিয়ে থাকেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ শামসুল হক একুশের বাণীকে জানান, শিশুটি এরিথ্রোডিক বা ইকথিওসিস জাতীয় দীর্ঘস্থায়ী প্রদাহজনিত চর্মরোগে আক্রান্ত। এ রোগের চিকিৎসা অনেকটা দীর্ঘস্থায়ী এবং কিছুটা ব্যায়বহুল। সময়ে সময়ে ফলোআপ দিতেই হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :