ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৫৭ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আজ সোমবার ৬ জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সরকারের উন্নয়ন পরিকল্পনায় পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে গ্রামের মানুষ স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারে। তিনি সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার,জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃশফিকুল ইসলাম,শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে, পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :