ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিক দেখে তাড়াহুড়ো করে ইট সরালো ঠিকাদারের লোকজন সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা

সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সরকারি নির্মাণ কাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী’র কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন হয়।

মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১০ টাই  চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক এর নেতৃত্ব জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার হাতে স্মারকলিপিটি তুলে দেয়া হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক বলেন, গত কয়েক বছরে দেশের বাজারে রড, সিমেন্ট, ইট, পাথর, বিটুমিন, বালুসহ সব ধরনের মৌলিক নির্মাণ সামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। একই সাথে জ্বালানি তেল ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় নির্মাণ ব্যয় বহুগুণ বেড়ে গেছে। সরকারি বিভিন্ন দপ্তর (যেমন: LGED, PWD, RHD, EED ইত্যাদি) বর্তমানে যে রেট সিডিউল অনুযায়ী কাজের প্রাক্কলন ও দরপত্র আহ্বান করছে, তা বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম। এই পুরোনো ও অবাস্তব রেট দিয়ে কাজ সম্পন্ন করা অসম্ভব। পাশাপাশি নির্মাণ কাজের সঙ্গে জড়িত হাজার হাজার ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠান চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আবার অনেকের দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে।

বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে ২০২৬-২০২৭ অর্থ বছরে দেশের সকল সরকারি দপ্তরের রেট সিডিউল অনতিবিলম্বে রিভাইজ বা হালনাগাদ করা না হলে ঠিকাদারদের লোকসানের কারণে নির্মাণ কাজ স্থবির হয়ে পড়বে। এতে একদিকে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে বাধাগ্রস্ত করবে এবং নির্মাণ খাতের সঙ্গে জড়িত এখানকার হাজার হাজার শ্রমিক ও সরবরাহকারী কর্মহীন হয়ে পড়বেন। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।

দেশের অবকাঠামো উন্নয়নের ধারাকে সচল রাখতে এবং এগিয়ে নিতে নতুন ঠিকাদারদের সুযোগ সৃষ্টি করা জরুরি। যাতে তারাও উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে পারেন। এক্ষেত্রে, নতুন ঠিকাদারদের জন্য ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত কাজ বিনাশর্তে লটারির মাধ্যমে কাজ দেয়ার জন্য ব্যবস্থা করা অতীব জরুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :