সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই
- আপডেট সময় : ১১:৪০:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : মাই টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি তেঁতুলিয়া, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মো, আবু তাহের আনসারী দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভোগ ছিলেন আজ সোমবার সন্ধ্যা ৬ . ৩০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর । উপজেলার ২ নং তিরনই হাট ইউনিয়নের বম্রতোল গ্রামের গ্রামের মৃত আব্দুল ওয়াহেত আলীর ছেলে। জানা গেছে সাংবাদিক মোঃ আবু তাহের আনসারী সোমরাব ২৭ জুলাই বিকেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ইনকিলাব, দৈনিক খবর পত্র, দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের প্রতিভা, জনমত, তিস্তা পত্রিকার কর্মরত ছিলেন পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশন তেতুলিয়া উপজেলার মডেল কেয়ারটেকার ও খয়খাট পাড়া ইফতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন তার মৃত্যুতে তেতুলিয়া প্রেসক্লাব, এবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি তেতুলিয়া, ইসলামিক ফাউন্ডেশন তেঁতুলিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তেঁতুলিয়া উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তেঁতুলিয়া উপজেলা শাখা, বাংলাদেশ প্রেসক্লাব তেঁতুলিয়া উপজেলা শাখা সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শোক জানিয়েছে। মরহুমের নামাজে জানাজা আগামীকাল ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় তার পারিবারিক গোরস্থানে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে।




















