ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিক দেখে তাড়াহুড়ো করে ইট সরালো ঠিকাদারের লোকজন সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৩৫ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া বিআরডিবি অফিস কর্তৃক আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রেলি, গাছের চারা, সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তেঁতুলিয়ার যৌথ উদ্যোগে আলোচনা সভা, গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার ৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সদয় সম্মতি থাকা সত্ত্বেও পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির অন্য আরেকটি অনুষ্ঠান থাকায় উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও এমপি ইউনিয়ন প্রতিনিধি আলহাজ্ব মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, জিয়া পরিষদের আহবায়ক আব্দুল জব্বার ও বিআরডিবির কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ সোহরাব আলী ( সাংবাদিক) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপ-পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী এবং উপ-আইসিটি অফিসার নবীউল করিম সরকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় এমপির ইউনিয়ন প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ।

আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন সমবায় দলের উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। পুরুষ ও মহিলা উভয় ক্যাটাগরিতে বিআরডিবির সফল উপকারভোগীরা এই অনুষ্ঠানে তাদের বক্তব্য ও অনুভূতি ব্যক্ত করেন। এর মধ্যে সরকারি পাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের শামসুন্নাহার, ডাঙ্গাপাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের ঝুনু রানী এবং মোমিনপাড়া পুরুষ পল্লী উন্নয়ন দলের আমজাদ হোসেন অন্যতম।

অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে পল্লী সমবায় ও বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :