ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ সুনামগঞ্জের আমবাড়ি বাজারে সুরমা নদীর বাঁধ কেটে ভবন নির্মাণ  সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইয়াছিন মিয়া : কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল ওহাব, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আমিনুল হক এবং সাবেক সভাপতি রমিজ খানের স্মরণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৭ আগস্ট বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা প্রেসক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

স্মরণসভায় প্রয়াত তিন সাংবাদিক নেতার কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁদের অবদান এবং কুমিল্লার সাংবাদিক সমাজে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রয়াত অধ্যাপক আবদুল ওহাব, আলহাজ্ব মো. আমিনুল হক ও রমিজ খান তাঁদের কর্ম ও আদর্শের মাধ্যমে কুমিল্লার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের স্মৃতি সাংবাদিক সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, মো. সহিদউল্লাহ, মোতাহার হোসেন মাহবুব, এম ফিরোজ মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দিলীপ মজুমদার, নির্বাহী সদস্য আনোয়ার হোসাইন, সেলিম রেজা মুন্সী, গাজিউল হক সোহাগ, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম শফি, মোবারক হোসেন, বাহার রায়হান, নির্বাহী সদস্য খালেদ সাইফুল্লাহ, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, মহিউদ্দিন মোল্লা, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল ও কামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনকে রিপনসহ কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা শেষে প্রয়াত তিন সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী।

এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :