ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:১২ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ রবিবার ৩০ আগস্ট ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাযায়, গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে স্থানীয় ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে এসে পৌঁছালে পার্শ্ববর্তী পূর্ববতী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১) তার লোকজনের সহায়তায় ওই গৃহবধূকে অপহরণ করে বাজারের পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ৮ দিন ধরে ধর্ষণ করে।
এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর কোটালীপাড়া থানা পুলিশ গত শনিবার ২৯ আগস্ট সন্ধ্যায় ওই বাড়ি থেকে গৃহবধূটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় নাজমুল হাওলাদারকে আসামি করে ধর্ষণের শিকার ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ধর্ষণের এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।আমরা আসামীকে নাজমুল হাওলাদারকে ধরার চেষ্টা করছি।
অপরদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :