ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পথচলায় যুক্ত হলো নতুন এক গৌরবময় অধ্যায়। ক্লাবের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার ২১ আগস্ট শহরের এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে ক্লাবের সদস্যদের দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো—আজীবন সদস্য ও সাধারণ সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. মোর্শেদ জামান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদ সায়েম। অনুষ্ঠানে অতিথিরা চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদের কার্যক্রমের সাফল্য কামনা করেন। তারা যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের বিকাশ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। ক্লাবের সদস্যরা জানান, নতুন নির্বাহী পরিষদ গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আসবে। পাশাপাশি নিয়মিত বিতর্কচর্চা, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কার্যকর ভূমিকা রাখবে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব। সম্মানিত অতিথিদের উপস্থিতি, দিকনির্দেশনা ও সহযোগিতায় যুক্তির চর্চা, নেতৃত্বের বিকাশ এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :