ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে জয়পুরহাটে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশষ কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত 

ছাতক নৌ পুলিশের অভিযানে অবৈধ ২১টি ড্রেজারসহ ৯ জন আটক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এলাকাবাসীর সহযোগিতায় ছাতক ও দোয়ারাবাজার এলাকার কলাবাগান থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার সহ ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো দক্ষিন ঢালারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাদেক মিয়া,খায়েরগাও গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে হোসেন মিয়া, ইসলামপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম, তৌফিক মিয়ার ছেলে সুমন মিয়া, জিল্লু মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন, ইন্তাজ মিয়ার ছেলে ফরিদ মিয়া,মৃত আলিম উদ্দীনের ছেলে রাজ্জাক মিয়া, তারা মিয়ার ছেলে তারেক মিয়া,টুকেরগাও গ্রামের মনির মিয়ার ছেলে সেলিম মিয়া। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছাতক নৌ-পুলিশ ফাড়ির ইনর্চাজ মো আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান ছাতক-দোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিবেশ বিধ্বংসী অবৈধ ২১টি ড্রেজার সহ ৯ জনকে হাতে নাতে আটক করা হয়েছে।

এব্যাপারে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :