ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাঁর নতুন দায়িত্বের জন্য শুভকামনা ব্যক্ত করছি।

আমরা প্রত্যাশা করি, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে তাঁর সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে পালন করবেন।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রপতি দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাষ্ট্রপতির দায়িত্বশীল ভূমিকা দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।

মুভ ফর জাস্টিস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছে এবং তাঁর রাষ্ট্রপতি মেয়াদের সার্বিক সাফল্য প্রত্যাশা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :