ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন

বারঘরিয়ায় ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগষ্ট ফারিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।

এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ প্লান্টে নদী থেকে সরাসরি পানি উত্তোলন করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিল্টার ও পরিশোধন করা হবে। পরিশোধিত পানি পাইপলাইনের মাধ্যমে স্থানীয় জনগণের কাছে সরবরাহ করা হবে। এর ফলে বারঘরিয়া এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ ও খাবার উপযোগী বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ পাবেন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৪২ হাজার টাকা। বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের পাশাপাশি প্রকল্পটি এলাকার মানুষের পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ বিষয়ে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নদীর পানি পরিশোধন করে জনগণের কাছে সরবরাহের উদ্যোগ বারঘরিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জনস্বাস্থ্য সুরক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি সুস্থ ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :