ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন

বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেতুলিয়া উপজেলা মৎস্য অফিস কর্তৃক মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার ৭ নং দেবনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের বিভিন্ন জলাশয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অভিযানে নিষিদ্ধ ৭টি চায়না দুয়ারী রিং জাল এবং ১০ টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল উদ্ধার করে ভজনপুর বাজারে আসার পর
​ ভজনপুর বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৬০টি কারেন্ট জাল ও ০২টি চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়েছে।
​দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় জব্দকৃত সকল অবৈধ জাল পরবর্তীতে ভজনপুর বাজারে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
​দেশীয় মাছ ও জলাশয়ের বাস্তুতন্ত্র রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে। অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থেকে পরিবেশ রক্ষায় সচেতন সচেতন ব্যবসায়ীদেরকে আহবান করা হয়েছে সাথে সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদেরকে এলাকায় তাদেরকে করার জন্য আহ্বান করা হয়। দেশি মাছ সংরক্ষণের জন্য উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। পাশাপাশি দেশীয় মাছ বিলুপ্তির পথে থাকার কারণে মাছে ভাতে বাঙালি এই শ্লোগান ও বন্ধ হয়ে যেতে বসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :