ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মধ্যনগরে কমিউনিস্ট পার্টির ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় মধ্যনগর বাজারস্থ অনির্বাণ সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিপিবি মধ্যনগর উপজেলা শাখার সভাপতি গোপেশ সরকারের সভাপতিত্বে এবং সদস্য গোলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা সভাপতি আব্দুল আউয়াল এবং জেলা সাধারণ সম্পাদক শাহজালাল সুমন। এছাড়াও বক্তব্য দেন প্রবীণ সদস্য জয়কৃষ্ণ সরকার, মৌজ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দেশের বর্তমান সংকট উত্তরণে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, পার্টির অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে লুটপাট, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :