ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:১৪ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেয়ার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার ১৭ ই আগস্ট ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

স্মারকলিপিতে সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম, খুন বন্ধ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। কিন্তু বর্তমানে দেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন, গুম ও মিথ্যা মামলার হয়রানি চলছে, তা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করছে। আমরা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল কালো আইন বাতিল বা সংশোধন করার দাবি জানাচ্ছি।

সংগঠনের সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের কণ্ঠরোধ করার যেকোনো অপচেষ্টা রুখে দেয়া হবে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া একটি সুস্থ সমাজ কল্পনা করা যায় না। তাই অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল কাল্পনিক মামলা প্রত্যাহার করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ সাংবাদিকরা কারাবন্দি হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ তৈরি করা হোক।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির পক্ষে সভাপতি শিবির আহমেদ ওসমান ও সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম স্মারকলিপিতে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:

১. সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম ও খুনের ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক, কাল্পনিক, মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৩. পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তারকৃত এবং বর্তমানে কারাবন্দি সকল সাংবাদিককে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

৪. কর্মক্ষেত্রে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার আইনি ও সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

৫. গণমাধ্যম দমনমূলক সকল কালো আইন বাতিল বা সংশোধন করতে হবে।স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয় যে, দেশে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।উল্লেখ্য, এই স্মারকলিপির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আইনমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম- সম্পাদক কবির আহমেদ মানিক, মাহমুদ হায়দার জীবন, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ সহ-সাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :