সুনামগঞ্জে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ
- আপডেট সময় : ০১:৪২:৪৭ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : শুক্রবার ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩০), একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫), মৃত অনিল দেব নাথের দুই ছেলে অরুণ দেবনাথ (৪০) ও অধীর দেবনাথ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দুধর্মীয় এক কীর্তন অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠলেও এখন পর্যন্ত ৪জন নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।




















