ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চরফ্যাশন-মনপুরার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৪৯ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন প্রতিনিধি : ভোলা ৪ আসনের (চরফ্যাশন-মনপুরার) সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের আবেদন ও ঐকান্তিক প্রচেষ্টায় এ অঞ্চলের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো পত্রে বলা হয়, সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার ফাতেমা-মতিন মহিলা মহাবিদ্যালয়, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠান তিনটিকে সরকারিকরণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দফতরকেও গুরুত্বের সঙ্গে কার্যক্রম এগিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল। তাদের প্রত্যাশা, প্রতিষ্ঠানগুলো সরকারি হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে।

চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নয়ন চন্দ্র শীল বলেন, ‘স্বাধীনতার পর থেকেই প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারিকরণের উদ্যোগ নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :