ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

গোপালগঞ্জ ১ হাজার ৫৫০ মিটার চায়না দূয়ারী কারেন্ট জাল জব্দ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৪১ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার চায়না দূয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।

আজ বুধবার ২ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে ফুকরা ইউনিয়নের ছোট বাহিরবাগ বিল থেকে ২০ টি এবং নিজামকান্দি ইউনিয়নের ফলসি বিল থেকে ৪২ টি চায়না দূয়ারী জাল জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত ৬২ টি চায়না দূয়ারী জালের আয়তন প্রায় ১ হাজার ৫৫০ মিটার। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলামের নির্দেশে দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দূয়ারী জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে। তিনি সচেতন মহলকে চায়না দূয়ারী জালের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :