ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন বিডি কেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আমতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিডি কেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, সদস্যসচিব মো. জালাল খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. সাইদির রহমান।

এ ছাড়া বিডি কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য এইচ এম রাসেল, গাজী নাসির, ইঞ্জিনিয়ার সোহেলসহ সংগঠনের সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। একটি সংগঠনের যাত্রা যদি মানুষের কল্যাণ ও পরিবেশ রক্ষার মতো কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়, তাহলে তা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

বক্তারা আরও বলেন, আমতলীর বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হলে উপজেলার পরিবেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি চারা বিতরণের পর গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, বিডি কেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমতলীর মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট সময় : ০৮:০৩:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬