ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে মধ্যনগরে পুলিশের কাবাডি চ্যাম্পিয়নশিপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২১ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সুনামগঞ্জের মধ্যনগরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা প্রশাসন। এরই অংশ হিসেবে ‘১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় মধ্যনগর থানা মাঠে এ কাবাডি খেলার আয়োজন করা হয়। মধ্যনগর থানা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণ-যুবক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলা শুরুর আগে মাঠে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও ১ম কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক গোলাম সাইফুল, সদস্য নুরু তালুকদার, চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শহিদুল মিয়া, মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই)সহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন।

কাবাডি খেলায় তরুণ খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। খেলোয়াড়দের আক্রমণ ও প্রতিরোধের চমকপ্রদ লড়াই উপভোগ করেন উপস্থিত দর্শকরা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, “যুবসমাজ একটি দেশের অন্যতম বড় শক্তি। তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। কাবাডি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের আয়োজনের মাধ্যমে একদিকে যেমন তরুণদের মাঠমুখী করা যাবে, অন্যদিকে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও তরুণদের উৎসাহিত করতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বলেন, থানা প্রশাসনের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে তরুণরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে। পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :