ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিক দেখে তাড়াহুড়ো করে ইট সরালো ঠিকাদারের লোকজন সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা

রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চর রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা হলরুমে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া ও অধ‌্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকল মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে ঝরে পড়া শিশু ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :