ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৫১ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় আপোষ মীমাংসার নাম করে অর্থ লেনদেনের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি এবং বিভ্রান্তকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া।

বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

এ সময় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে এসব ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করেছেন তিনি। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিশুটির ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই বিএনপি নেত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, তেঁতুলিয়ার টায়াগছ গ্রামে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের মাধ্যমে ঘটনা জানতে পেরে মামলা দায়ের সহ আইনগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন তিনি। এরই মধ্যে একটি চক্র তার বিরুদ্ধে ২ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি আপোষ করার মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন সুলতানা রাজিয়া।

শিশু ধর্ষণচেষ্টার মতো অপরাধ কোনোভাবেই আপসযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, অপপ্রচারের মাধ্যমে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

একই সাথে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির ওই নেত্রী।

সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের এবং বিএনপি নেতা সাইদুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:২০:৫১ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬