ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাবিহীন আর কত প্রাণ ঝরলে শেষ হবে নির্মাণকাজ  দিরাইয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ : দুই ইউটিউবারের বিরুদ্ধে থানায় লিখিত আবেদন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর চালবন চেকপোস্ট গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার কুমিল্লায় ২৩ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত মধ্যনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ‎সাতক্ষীরায় আদালতের আদেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:২০ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে রবিবার সকালে দলটির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বড় র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর সমবায় মার্কেট প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালিতে বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে করে। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে পাটগাতী বাজার এলাকায় এসে শেষ হয়।

র‍্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ , সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় স্লোগান ও মিছিলের কারণে এ সময় টুঙ্গিপাড়ার প্রধান সড়কগুলোতে উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎফুল্লতা দেখা যায়। র‍্যালি শেষে এস এম জিলানী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দলের প্রতিষ্ঠা, রাজনৈতিক পথচলা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :