ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

সুফি তাফসিরের নতুন দিগন্ত নিয়ে সিররুল কুরআনের প্রকাশনা উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : সুফি সেন্টার প্রকাশিত খাজা ওসমান ফারুকী রচিত “সিররুল কুরআন (ভূমিকা পর্ব)” গ্রন্থের পাঠ উন্মোচন উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“সিররুল কুরআন: খাজা ওসমান ফারুকীর কুরআন-ভাবনা ও সুফি তাফসিরের বহুমাত্রিক দিগন্ত” শীর্ষক এই আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, কুরআনের আধ্যাত্মিক ও সুফিবাদী ব্যাখ্যা নিয়ে রচিত এই গ্রন্থটি পাঠকের কাছে কুরআন বোঝার নতুন দিগন্ত উন্মোচন করবে।

বক্তারা আরো জানান, ভূমিকা পর্ব দিয়ে সিররুল কুরআনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও ৬ খণ্ডের এই তাফসির গ্রন্থ ধাপে ধাপে প্রকাশিত হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ, গবেষক, লেখক, শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক-ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন।

এছাড়াও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণ ও সুফিভাব ধারার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুফি সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে কুরআন গবেষণা ও আধ্যাত্মিক চর্চায় আগ্রহী বিপুল সংখ্যক পাঠক সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুফি তাফসিরের নতুন দিগন্ত নিয়ে সিররুল কুরআনের প্রকাশনা উৎসব