ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:০৭ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪১ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতারকৃত ৫জন আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়।

আজ ২১ সেপ্টেম্বর সোমবার রাতে জেলার নান্দাইল মডেল থানাধীন মুশল্লী ডিগ্রী কলেজের দক্ষিণ পার্শ্বে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য সহ সর্বমোট ৪১ কেজি গাঁজা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

আটককৃত হলো মোঃ সোহেল মিয়া (৩৫), পিতা- মৃত আবুল কালাম, সাং- পশ্চিম ডুলনা, ওয়ার্ড নং- ৮, ইউপি- ১ নং গাজীপুর। সমিরন সাধু (২৭), পিতা- কমল সাধু, মাতা-মৃত অলকা সাধু, সাং- আড়ংবিল(নালুয়া চা বাগান), ওয়ার্ড নং- ২, ইউপি- আমোদাবাদ, অংকন ভৌমিক (২৬), পিতা- পজল ভৌমিক, সাং- পূর্বটিলা(নালুয়া চা বাগান), ইউপি- আমোদাবাদ, আরজু মিয়া (৩৫), পিতা- মৃত জিন্নাত আলী, মাতা-সাং- হাপটা হাওড়, ওয়ার্ড নং- ৮, ইউপি- ১নং গাজীপুর, মোঃ মনির মিয়া (৩২), পিতা- মৃত কুদ্দুস মিয়া, সাং- হাপটা হাওড়, ওয়ার্ড নং- ০৮, ইউপি- ১নং গাজীপুর, সর্বথানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

উল্লিখিত আসামীদের বিরুদ্ধে জেলার নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের ও অভিযানের স্থিরচিত্র ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :