কুমিল্লায় পুজা মন্ডপে অনুদান চেক, শাড়ী ও ধূতি বিতরণ
- আপডেট সময় : ০৭:১১:৫০ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭২ টি পুজা মন্ডপের মধ্যে ৬৯ টি পুজা মন্ডপে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭ লক্ষ টাকা অনুদান দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বাকি তিনটি পুজা মণ্ডপ এর আয়োজকরা কখনো কোন অনুদান নেয়া নাই। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তিনটি পুজা বহু বছর ধরে করে আসছে।
রবিবার ১১অক্টোবর সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২৭ টি ওয়ার্ডে অনুষ্ঠিত ৬৯ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে দশ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
প্রতিটি পুজা মণ্ডপে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর ব্যাক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সম্পূর্ণ ব্যক্তিগতভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের ৭২ টি পুজা মন্ডপের জন্য দশটি করে শাড়ী, দুইটি করে ধূতি এবং ১ টি করে রামাবলি পুজার উপহার স্বরূপ প্রদান করবেন বলে জানান কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রশাসক এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর এবং বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট কুমিল্লা মহানগর এর নেতারা উপস্থিত ছিলেন।



















