ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

টুঙ্গিপাড়া কোটালীপাড়া দুর্গা পূজা সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ : টুঙ্গীপাড়া কোটলীপাড়া আসন্ন দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার সংশ্লিষ্টদের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে উপজেলা প্রশাসন, কোটালীপাড়া, ও মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট টুঙ্গিপাড়া, উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া সভায় সভাপতিত্ব করেন সাইফ-উল-আরেফীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া সভায় সভাপতিত্ব করেন মোঃ দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসন সংসদ সদস্য এস. এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, পুলিশ সুপার, গোপালগঞ্জ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, আনন্দময় ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ হোক শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :