দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, গ্রেফতার ১
- আপডেট সময় : ০৯:৪২:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লার দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ খলিলুর রহমানের দিক-নির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ৫ অক্টোবর দুপুর ১টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।
পুলিশ জানায়, এ সময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুটি বস্তার মধ্যে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য বহনের অভিযোগে কাভার্ডভ্যানসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে দাউদকান্দি মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
পুলিশ আরও জানায়,এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



















