ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

দুর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা, ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেছেন,শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এবং সীমান্তের দুর্গম যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে যাতে কোনো অপরাধী বা দুষ্কৃতকারী অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা ঘটাতে না পারে, সে জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে, সীমান্ত এলাকায় মোট ২৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার ১৮ অক্টোবর বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তে কালীতলা এলাকায় দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে এক ব্রিফিং-এ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের কোনো নির্দিষ্ট এলাকাকে নয়, পুরো সীমান্ত এলাকাকেই গুরুত্বপূর্ণ বিবেচনায় নেয়া হয়েছে। সীমান্তের দুই পাশেই অপরাধীদের যাতায়াতের সম্ভাবনা থাকায় পুরো সীমান্ত এলাকাকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তের কোনো নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত না করলেও, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে বাহিনীটি।

এর আগে তিনি কালিতলা এলাকায় অবস্থিত তিনটি পৃথক মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মালম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :