সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজা উপলক্ষে বিএনপি গঠিত পর্যবেক্ষণ কমিটির সদস্য অপর্ণা রায়ের নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : দুর্গাপূজা উপলক্ষে এবারই প্রথম কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে পর্যবেক্ষক টিম গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত এই পর্যবেক্ষণ টিমের অন্যতম সদস্য, বিএনপির নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শ্রীমতি অপর্ন রায় দাস আজ নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবারই সমান সুযোগ ভোগ করার অধিকার রয়েছে। সরকার দেশবিরোধী সন্ত্রাসীদের বিষয়ে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে সার্বিক পরিস্থিতি জানতে চান। কমিটির নেতৃবৃন্দ সরকারিভাবে নেয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।



















