ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

পঞ্চগড়ে দুর্গাপূজায় এসআরবি-১৩ এর ত্রি স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫২ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

জেলার সকল মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি ফোর্সেস, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

১৮ অক্টোবর রবিবার সকালে পঞ্চগড়ে সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে। পূজামণ্ডপ বা প্রতিমা ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা কোনো দুষ্কৃতকারীমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

কোম্পানি কমান্ডার জানান, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে।অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য, গুজব বা মিথ্যা সংবাদ ছড়ানো ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা অনলাইনে নজরদারি চালাচ্ছে। যাচাই না করে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। নাশকতার চেষ্টা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো তথ্য পেলে এসআরবিকে জানানোর আহ্বানও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :